রাজ্যে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের আমদানী স্বাভাবিক রয়েছে : খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৩, : পশ্চিম এশিয়া অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানী তেলের সংকট হতে পারে এই আশঙ্কায় রাজ্যের কিছু অংশের মানুষের মধ্যে প্রয়োজনাতিরিক্ত পেট্রোল ও ডিজেল মজুত করে রাখার উদ্দেশ্যে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানী তেল সংগ্রহের জন্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি, এলপিজি সিলিন্ডারের সংকট হতে পারে এই ভাবনা থেকে আতঙ্কিত হয়ে গ্রাহকদের কিছুটা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু সুযোগ সন্ধানী মানুষ রান্নার গ্যাস নিয়ে কালোবাজারী করার চেষ্টা করছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজ্যে বর্তমানে ওয়েল মার্কেটিং কোম্পানীগুলি দ্বারা পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের আমদানী স্বাভাবিক রয়েছে। পাশাপাশি, ধর্মনগরস্থিত আইওসিএল-এর ডিপো সহ সমস্ত পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমান তেলের মজুত বজায় রয়েছে এবং রাজ্যের বোধজংনগরস্থিত বটলিং প্ল্যান্টে রান্নার গ্যাস সিলিন্ডার বটলিং স্বাভাবিক রয়েছে এবং চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক সিলিন্ডার সমস্ত এলপিজি ডিস্ট্রিবিউটরদের সরবরাহ করা হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে প্রতিদিন এবিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবং ওয়েল মার্কেটিং কোম্পানীর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এতএব, রাজ্য সরকারের পক্ষ থেকে জনসাধারণকে গুজবে কান না দিতে এবং আতঙ্কিত হয়ে প্রয়োজন ব্যতীত অতিরিক্ত পেট্রোল, ডিজেল ও এলপিজি সিলিন্ডার সংগ্রহের চেষ্টা না করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কালোবাজারি না করেন সে বিষয়েও সতর্ক করা হচ্ছে। এ সময়ে কেউ যদি কোনো ধরনের কালোবাজারি এবং অসাধু কার্যকলাপে লিপ্ত হয় তাঁদের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য আইনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। খাদ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.