ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৩, : ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। রাজ্যে সমস্ত জেলা, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কার্যকর করা হচ্ছে। এর ফলে রোগীরা কিউআর কোড স্ক্যান করে দ্রুত বহির্বিভাগে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য সহজে পেতে পারেন। এই প্রকল্প রাজ্যের প্রান্তিক জনগণের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক ও তথ্যভিত্তিক চিকিৎসা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের সুফল পাবেন রাজ্যের মানুষ।

২ এপ্রিল মহাকরণে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, স্টেট মিশন ডাইরেক্টর এবিডিএম ডাঃ জি শরখ নায়েক, স্বাস্থ্য অধিকারের হেড অব অফিস ডাঃ রাজেশ অনিল আচার্য, স্বাস্থ্য অধিকারের উপ-অধিকর্তা ডাঃ অলক দেওয়ান, বিইসিআইএল-এর প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে রাজ্যের জনগণের স্বার্থে এই আইএইচএমআইএস পরিষেবাকে সফল করতে চেষ্টার ত্রুটি যাতে না থাকে সেই নির্দেশ দেন। বিআইসিআইএল-এর প্রতিনিধিদের এই কর্মকাণ্ডকে একশ শতাংশ সফল করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্ত উপকরণের বন্দোবস্ত করার কথা বলেন। এই কাজে কোনওরকম গাফিলতি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার কথা তিনি বলেন। এই কাজের ক্ষেত্রে রাজ্যের সংশ্লিষ্ট চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ভূমিকা নিশ্চিত করার কথাও তিনি বলেন। উল্লেখ্য গত ৩০ মার্চ আইএইচএমআইএস কার্যকরী করার লক্ষ্যে মেসার্স ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল) এর সঙ্গে মৌ স্বাক্ষর হয়। স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, স্টেট মিশন ডাইরেক্টর এবিডিএম ডাঃ জি শরথ নায়েক, বিইসিআইএল এর পক্ষ ঊষা মঙ্গলগি।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.