পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অক্ষুন্ন রাখতে মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ৩১, : রাজ্যে পেট্রোলিয়ামজাত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে ৩০ মার্চ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে এক রাজ্যস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই মুখ্যসচিব জে.কে. সিনহা বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব এবং আধিকারিকদের কাছ থেকে সংশ্লিষ্ট দপ্তরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। তিনি জানান, রাজ্যে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনও সংকট নেই। যদিও দেশের বিভিন্ন প্রান্তে কিছু সমস্যার খবর সামনে এসেছে। তবে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আগাম প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, যে কোনও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। কতিপয় সামাজিক মাধ্যমে ভুয়ো বা বিভ্রান্তিমূলক খবর এড়িয়ে চলার পাশাপাশি সঠিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্ব আরোপ করেন। কোনও অবস্থাতেই যাতে অযথা আতঙ্ক সৃষ্টি না হয় সে বিষয়েও তিনি সকলকে সচেতন করার আহ্বান জানান৷

বৈঠকে মুখ্যসচিব বলেন, রাজ্যের কোথাও কোনও সমস্যার উদ্ভব হলে তা দ্রুত তদারকি করে অবিলম্বে সমাধান করতে হবে। একই সঙ্গে কালোবাজারি কিংবা জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহে যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষের যেন কোনও সমস্যা না হয় সে বিষয়ে নজরদারি আরও জোরদার করতে মুখ্যসচিব নির্দেশ দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ টি.এন.জি.সি.এল.-এর আধিকারিকগণ উপস্থিত ছিলেন।



আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.