গত তিনটি অর্থবছরে ৪৫.৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের রাজ্যের বিভিন্ন নদী এবং ছড়ার পাড় ভাঙ্গন রোধের কাজ সম্পন্ন হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ২৪, : গত তিনটি অর্থবছরে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ ৪৫.৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের রাজ্যের বিভিন্ন নদী এবং ছড়ার পাড় ভাঙ্গন রোধের কাজ সম্পন্ন করেছে। এজন্য ব্যয় হয়েছে ৯৮.৪০ কোটি টাকা। এই কাজগুলি হয়েছে ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে। ২০২৫-২৬ অর্থবছরে ত্রিপুরার বিভিন্ন নদী এবং ছড়ার পাড় ভাঙ্গন রোধের জন্য ২২০.৪২ কোটি টাকা অর্থমূল্যের মোট ৩৭.৯৬ কিলোমিটার দৈর্ঘ্যের কাজ হাতে নেওয়া হয়েছে। এছাড়াও ২০২৬-২৭ সালে ত্রিপুরার বিভিন্ন স্থানে নদী এবং ছড়ার পাড় ভাঙ্গন রোধে ৩০.৬০ কিলোমিটার দৈর্ঘ্যের জন্য মোট ১৯৪.৫৮ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। ২৩ মার্চ রাজ্য বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক স্বপ্না দাস পালের জনস্বার্থে আনা একটি জরুরি নোটিশের উপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানান।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.