এখন পর্যন্ত ৪.৮৭ লক্ষ ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১৯, : রাজ্যে এখন পর্যন্ত ৪.৮৭ লক্ষ রেশন কার্ডের সকল সদস্যের আধার, ই-কেওয়াই.সি. সম্পন্ন হয়েছে। খাদ্য দপ্তরের পক্ষ থেকে ৪.৮৭ লক্ষ ডিজিটাল রেশন কার্ড তৈরি করে রেশন দোকানের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ১৮ মার্চ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের লিখিত উত্তর খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী গণবন্টন ব্যবস্থার আওতায় রেশন সামগ্রী সংগ্রহ করার জন্য রেশন কার্ডে নথিকৃত সকল সদস্যদের আধার ই-কে.ওয়াই.সি. প্রক্রিয়া বাধ্যতামূলক। ৪.৮৭ লক্ষ ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পর অবশিষ্ট ৫.০১ লক্ষ রেশন কার্ডের মধ্যে এখন পর্যন্ত ৮৪ হাজার ১৫২টি রেশন কার্ডের ই-কে.ওয়াই.সি. প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, চাকরি / ব্যবসাসূত্রে বহির্রাজ্যে অবস্থান, বাসস্থানের স্থানান্তর ইত্যাদি কারণে ১০০ শতাংশ ই-কে.ওয়াই.সি. সম্পন্ন করার কাজ কিছুটা দেরি হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে যে সকল ভোক্তা এখনও ই- কে.ওয়াই.সি. সম্পন্ন করতে এগিয়ে আসেননি তাদের সচেতন করার জন্য বিভিন্ন স্তরে প্রচার করা হচ্ছে এবং স্থানীয় স্তরে জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে ই-কেওয়াই.সি. প্রক্রিয়া সম্পন্ন করে সমস্ত ডিজিটাল রেশন কার্ড ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে খাদ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যে গণবন্টন ব্যবস্থায় যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করতে এবং সর্বোপরি স্বচ্ছতা আনতে, কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে সম্পূর্ণ গণবন্টন ব্যবস্থার কম্পিউটারাইজেশন কার্যক্রমের অঙ্গ হিসেবে সকল শ্রেণির রেশন কার্ড সম্পর্কিত তথ্যের ডিজিটাইজেশন এবং রেশন কার্ডে নথিভুক্ত সদস্যদের সাথে তাদের আধার নম্বর সংযুক্ত করা হয়। আধার নম্বরের সঙ্গে সংযুক্তিকরণের এই প্রক্রিয়ায় প্রায় ৬২ হাজার রেশন কার্ড ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয় এবং ঐ সকল ভুয়ো রেশন কার্ডকে ২০১৮ সালে রেশন কার্ড ডাটাবেস থেকে বাতিল করা হয়।

খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে রেশন কার্ড স্তরে নথিভুক্ত সদস্যদের (ন্যূনতম একজন সদস্য) সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ প্রায় ১০০ শতাংশ সম্পন্ন করা হয়েছে, তবে নথিভুক্ত প্রত্যেক সদস্যদের সঙ্গে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে এখন পর্যন্ত ৯৫ শতাংশ টার্গেট অর্জন করা সম্ভব হয়েছে। অল্প কিছু সংখ্যক রেশন কার্ড সদস্যদের আধার নম্বরের সঙ্গে সংযুক্তিকরণের কাজ বাকি থাকলেও, যেহেতু সকল রেশন কার্ডে ন্যূনতম একজন সদস্যের সঙ্গে হলেও আধার সংযুক্ত রয়েছে এবং পাশাপাশি তাদের ই-কে.ওয়াই.সি. ভেরিফিকেশনও করা হচ্ছে অতএব বর্তমানে রাজ্যের রেশন কার্ড ডাটাবেস কোনও ধরনের ভুয়ো রেশন কার্ডের অস্তিত্ব নেই বলা যেতে পারে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.