আগামী অর্থবছরেও নতুন করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলার পরিকল্পনা দপ্তরের রয়েছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ১৮, : ২০২৩-২৪ অর্থবছরে রাজারবাগ আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ২০২৫-২৬ অর্থবছরে গোমতী জেলার নিত্যবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আগামী অর্থবছরেও নতুন করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলার পরিকল্পনা দপ্তরের রয়েছে। ১৭ মার্চ রাজ্য বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী অর্থবছরে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের দুর্গাবাড়িতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলার পরিকল্পনা দপ্তরের রয়েছে। তাছাড়াও গোমতী জেলার অন্তর্গত কালাঝাড়িতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ হাতে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন...