রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে চিকিৎসা পরিষেবাকে সহজলভ্য করে তোলা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১৬, : রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থার পরিসর বাড়িয়ে চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলা। এই লক্ষ্যে আজ ২৪টি নতুন বেসিক লাইফ সাপোর্ট ও অ্যাডভান্স লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সের সূচনা হয়েছে। এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও গতিশীল করে তুলবে। ১৫ মার্চ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনের সামনে এই অ্যাম্বুলেন্সগুলির সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, এই অ্যাম্বুলেন্সগুলির পরিষেবা চালু হওয়ায় জরুরী পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, সময়মত ট্রমা চিকিৎসা এবং রোগী পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। সংকটজনক পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা দ্রুত রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলির সূচনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের অ্যাম্বুলেন্স দূর্ঘটনা কিংবা অন্যান্য জরুরী পরিস্থিতিতে রোগী পরিবহনে অত্যন্ত প্রয়োজনীয়। ট্রমা সেন্টারগুলিতে রোগী পরিবহনে এই অ্যাম্বুলেন্সগুলি বিশেষ কার্যকরী ভূমিকা নেবে। এ ধরনের অ্যাম্বুলেন্সগুলিতে রোগী পরিবহনে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা যুক্ত থাকবেন তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। অত্যাধুনিক এই ২৪টি অ্যাম্বুলেন্সের মধ্যে ২০টি থাকবে রাজ্যের বিভিন্ন স্থানের ট্রমাকেয়ার সেন্টারগুলিতে এবং ৪টি ১০২ হেল্পলাইনের সাথে সংযুক্ত থাকবে। এই অ্যাম্বুলেন্সগুলি ক্রয় করতে ব্যয় হয়েছে মোট ৫ কোটি ৪ লক্ষ টাকা। অ্যাম্বুলেন্সগুলির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবশ্রী দেববর্মা সহ স্বাস্থ্যদপ্তরের অন্যান্য আধিকারিকগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.