চতুর্থ ত্রিপুরা মৎস্য উৎসবের উদ্বোধন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১৪, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গত ১৩ মার্চ ২০২৬, সন্ধ্যায় আগরতলা চিল্ড্রেনস পার্কে চতুর্থ ত্রিপুরা মৎস্য উৎসবের উদ্বোধন করেন। মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মৎস্য উৎসবে রাজ্যপাল সর্বাধিক সুবিধা অর্জনের জন্য মৎস্যচাষিদের সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানান। রাজ্যের মৎস্যচাষিদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন জাতীয়স্তরের উৎসবেও অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। পাশাপাশি মৎস্য চাষ পদ্ধতি বিষয়ে আরও জ্ঞান অর্জন করার জন্য মৎস্যচাষিদের বহিরাজ্যে পাঠানোর বিষয়েও রাজ্যপাল গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, মৎস্য চাষকে উৎসাহিত করার লক্ষ্যে মৎস্যচাষি এবং মৎস্য উৎপাদনকারী সংস্থাগুলিকে যথাযথ বীমা এবং ঋণের সুবিধা নিশ্চিত করার জন্য দপ্তরকে উদ্যোগ নিতে হবে। রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে দপ্তরকে পরিকল্পণা গ্রহণ করে কাজ করতে হবে। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে কাজ করছে। মৎস্য চাষের উন্নয়নের লক্ষ্যে রাজ্যে মৎস্য নীতি চালু করা হয়েছে। তিনি বলেন, মৎস্যচাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য জনগণকে বিশেষ করে যুব সমাজকেও মৎস্যচাষে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, মৎস্য দপ্তরের সচিব ড. দীপা ডি নায়ার এবং অধিকর্তা সন্তোষ দাস। অনুষ্ঠানে রাজ্যপাল মৎস্যচাষে সফলতার জন্য মৎস্যচাষিদের সংবর্ধনা জানান। এছাড়াও রাজ্যপাল মৎস্য উৎসবে প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মৎস্যচাষি ও মৎস্য বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.