বাসস্ট্যান্ড, জেলা কার্যালয়ের নতুন ভবন নির্মাণ বিষয়ে পরিবহণমন্ত্রীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১০, : পরিবহণ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় পরিবহণমন্ত্রী কৈলাসহর, তেলিয়ামুড়া, বিশালগড়, শান্তিরবাজারে জিলা পরিবহণ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ, জিরানীয়া, গন্ডাতুইসা, মেলাঘর, মনুঘাট, জোলাইবাড়িতে মোটরস্ট্যান্ড নির্মাণের বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেন। উদয়পুরের রাজারবাগে বাসপোর্ট, সাব্রুমে ইন্টারস্টেট বাস টার্মিনাস নির্মাণ, আগরতলার ট্রান্সপোর্ট কমিশনারের অফিসে নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতির বিষয়েও খোঁজ নেন। পর্যালোচনা সভায় পরিবহণমন্ত্রী প্রতিটি উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে এবং গুণমান ঠিক রেখে সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। তিনি বলেন, উন্নয়নমূলক কাজে অর্থের কোন অভাব হবেনা।

পর্যালোচনা সভায় পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী দপ্তরের বিভিন্ন পরিকাঠামো রুপায়ণের বিষয়ে পরিবহণমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বৈঠকে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার সঞ্জয় কুমার দাস, গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার ক্ষুদিরাম ত্রিপুরা সহ পরিবহণ দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.