আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা কমিশনের বিভিন্ন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৬, : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। ৫ মার্চ এক সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা জানান, আগামী ৮ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় মহিলা জন সুনবাই অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে মহিলাগণ তাদের অসুবিধার কথা তুলে ধরতে পারবেন।
চেয়ারপার্সন জানান, এই কর্মসূচি আগামী ৮ মার্চ পশ্চিম জেলায়, ৯ মার্চ গোমতী ও সিপাহীজলা জেলায়, ১০ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলায়, ১১ মার্চ খোয়াই এবং ধলাই জেলায়, ১২ মার্চ ঊনকোটি জেলায় এবং ১৩ মার্চ উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, আগামী ৭ মার্চ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে তেরে মেরে স্বপ্নে নামক একটি বিবাহ পূর্ব যোগাযোগ কেন্দ্র মহিলা কমিশনের উদ্যোগে খোলা হবে। এই কেন্দ্রের মাধ্যমে প্রয়োজন বোধে বিয়ের আগে যুবক যুবতীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকবে। আগামী ১৭ মার্চ সুকান্ত একাডেমিতে নির্বাচিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। ২০ মার্চ মহিলা কমিশনের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে পশ্চিম জেলার ৫ জন লাখপতি দিদিকে সংবর্ধনা দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, সদস্য সচিব মাধব পাল সহ কমিশনের অন্যান্য সদস্য সদস্যাগণ।
আরও পড়ুন...