হোলি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৪, : হোলি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন - রঙের উৎসব হোলি সারা দেশে আনন্দ, উদ্দীপনা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রাজন্যকাল থেকেই আমাদের রাজ্যে ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় হোলি উৎসব সাড়ম্বরে ও চিরাচরিত রীতিতে উদ্যাপিত হচ্ছে। হোলির রঙ আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির উজ্জ্বল বার্তা। প্রকৃতির অপরূপ রঙের মতোই আমাদের প্রতিদিনের জীবন হয়ে উঠুক প্রাণবন্ত, বর্ণময় ও সৌহার্দ্যে পরিপূর্ণ।
স্বাস্থ্যবিধি মেনে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে হোলি উৎসব উদ্যাপনের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। উৎসব আনন্দমুখর ও কল্যাণময় হোক।
আরও পড়ুন...