যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যের জাতীয় সড়কগুলিকে চার লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ২২, : দেশের অখন্ডতা রক্ষায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের অখন্ডতা রক্ষায় তিনি কখনও আপোষ করেননি। বর্তমান প্রজন্মের কাছে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সহ দেশ সেবকদের জীবনের কথা তুলে ধরতে হবে। অনেক বছর তাদের জীবনাদর্শ চাপা পড়েছিল। ২১ ফেব্রুয়ারি আগরতলার নাগেরজলা বাস স্ট্যান্ডে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। দক্ষিণ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি স্থাপন করা হয় এবং প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যের জাতীয় সড়কগুলিকে চার লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের সঙ্গে গ্রামের দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের সর্বস্তরের জনগণই হলেন রাজ্য সরকারের প্রধান শক্তি। রাজ্যবাসীর স্বার্থেই বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে ধারাবাহিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সার্বিক বিকাশে ছাত্র, যুবক, কৃষক এবং নারী শক্তির উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, গাড়ির মালিক ও শ্রমিকের মধ্যে সুন্দর সম্পর্ক থাকতে হবে। সেবামূলক মনোভাব নিয়ে যাত্রীদের পরিষেবা দিতে হবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন রাজ্যের উন্নয়নে সব অংশের মানুষ রাজ্য সরকারকে সব ধরণের সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী দেবশ্রী কলই। স্বাগত বক্তব্য রাখেন সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দেব। উপস্থিত ছিলেন টিআরটিসি'র চেয়ারম্যান শ্যামল দেব, আগরতলা পুর পরিষদের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ৯ জনকে সংবর্ধনা জানান।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.