স্মার্ট সিটির প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ১৪, : ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন-র কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা. মানিক সাহার সভাপতিত্বে ১৩ ফেব্রুয়ারি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পগুলি রূপায়ণের বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্পগুলির কাজ চলাকালীন কোন অবস্থাতেই নাগরিকদের চলাচলে যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সভায় মুখ্যমন্ত্রী আগরতলা পুরনিগম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের বিষয়ে খোঁজ খবর নেন। তাছাড়া আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণের বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেন। বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রী আগরতলা শহর এলাকায় বিভিন্ন ওয়াটার এটিএমগুলির অবস্থা সম্পর্কেও খোঁজ খবর নেন এবং এইগুলি সবসময় চালু রাখার জন্য উদ্যোগ নিতে নির্দেশ দেন।

আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে এই সভায় নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন কভার ড্রেন নির্মাণ, বাস স্টপ, ইউনিটি মল, স্মার্ট রোড, হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট সহ মোট ৬৬টি প্রকল্পের কাজ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার সহ পদস্থ আধিকারিকগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.