১১ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন : পঞ্চায়েত মন্ত্ৰী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ১১, : ‘বিকশিত ভারত-জি রাম জি আইন ২০২৫ প্রণয়নের উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা' অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। ১০ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ এই সংবাদ জানান। তিনি আরও জানান, অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভার্চুয়ালি গ্রামোন্নয়ন দপ্তর ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের ৫৪৬.৭৯ কোটি টাকা ব্যয়ে ১৭৯টি প্রজেক্টের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এছাড়া রাজ্যের যেসকল সুবিধাভোগী বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন এমন লাভার্থীদের সম্মাননা জ্ঞাপন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লোকসভার সাংসদগণ, রাজ্যসভার সাংসদ ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়কগণ সহ ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ।

সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী জানান, আগামীকাল রাজ্যবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। তিনি বলেন, বিকশিত ভারত-জি রাম জি আইন ২০২৫ ভারতের উন্নয়নে ঐতিহাসিক দিক নির্দেশ করবে। এই নতুন আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে প্রয়াস নিয়েছেন সে লক্ষ্য পূরণে আমরা এগিয়ে যাব। এ লক্ষ্যেই এবারের বাজেটে বিকশিত ভারত-জি রাম জি আইন 2025 চালু করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই আইনের মাধ্যমে দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমারেখার নীচ থেকে উপরে তোলার জন্য বাজেটে সংস্থান রেখেছেন। তিনি বলেন, বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য দেশে বিকশিত ভারত-জি রাম জি আইন ২০২৫ চালু করা হয়েছে। এই আইনে ১২৫ দিনের গ্রামীণ কাজের সংস্থান রাখা হয়েছে। তিনি বলেন, রাজ্যের ইতিহাসে এই প্রথমবারের মতো এধরণের অনুষ্ঠান হতে যাচ্ছে। গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন এই আইনের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তিনি বলেন, ২০০৫ সালে এমজিএন রেগা প্রকল্প দেশে চালু করা হয়। এমজিএন রেগায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। এই ত্রুটি বিচ্যুতি দূর করে গ্রামীণ মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন আইন দেশে চালু করা হয়েছে। তিনি বলেন, আগে এমজিএন রেগায় ১০০ দিনের কাজের সংস্থান ছিল। এই নতুন আইনে ১২৫ দিনের কাজের গ্যারান্টি রাখা হয়েছে।

গ্রামস্তরে কী কী স্থায়ী সম্পদ সৃষ্টি করা হবে, কতজন শ্রমিক কাজ করছেন তা অনলাইনে মনিটরিং করা হবে। তিনি বলেন, এমজিএন রেগায় শ্রমদিবস এবং জবকার্ড-র বিষয়ে দুর্নীতি হতো। ১০০ দিনের কাজের সংস্থান থাকলেও তা যথাযথভাবে কার্যকর করা হতনা। তাই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্যই বিকশিত ভারত-জি রাম জি আইন ২০২৫ প্রণয়ণ করা হয়েছে। তিনি বলেন, আগে এমজিএন রেগাতে পঞ্চায়েত থেকে কাজ দেওয়া হত। এখন বিকশিত ভারত-জি রাম জি আইন ২০২৫ অনুসারে গ্রামসভার মাধ্যমে কাজ দেওয়া হবে। এতে কাজের ক্ষেত্রে দায়বদ্ধতাও থাকবে। এই আইনে কাজের পরিধিও বাড়ানো হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ ও সংস্কার, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের স্থায়ী সম্পদ সৃষ্টি, পানীয় জল, পঞ্চায়েতের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার অর্থাৎ সব ধরণের কাজের সংস্থান রাখা হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী আশা প্রকাশ করেন এই নতুন আইনে বিকশিত ভারতের সাথে নতুন ত্রিপুরাও গড়ে উঠবে। এজন্য তিনি রাজ্যবাসীর সহায়তা কামনা করেন। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.