ছাত্রছাত্রীদের বেড়ে উঠার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের বিরাট ভূমিকা রয়েছে : রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ৭, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ৬ ফেব্রুয়ারি সকালে বেরিমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারিত হওয়ার পর রাজ্যপাল বেরিমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন এবং পরীক্ষা সম্পর্কে তাদের অভিমত জানতে চান। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীদের বেড়ে উঠার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের বিরাট ভূমিকা রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের সব সময় ভালো ফলাফল এবং সমাজে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। ছাত্রছাত্রী, অভিভাবকদের পাশাপাশি মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত এবং অন্যান্য পদস্থ আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের পর রাজ্যপাল বিদ্যালয়ের ল্যাবরেটরি, লাইব্রেরি, ক্লাসরুম ইত্যাদি ঘুরে দেখেন। লোক ভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...