আত্মনির্ভর মহিলারা শুধুমাত্র নিজেকে নয় পরিবার, সমাজ এবং রাজ্যের আর্থসামাজিক বিকাশে সহযোগিতা করতে পারেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ৬, : মহিলাদের আর্থসামাজিক মানোন্নয়ন এবং স্বশক্তিকরণ ছাড়া ত্রিপুরাকে আত্মনির্ভর এবং সেরা রাজ্যগুলির সমকক্ষ করা সম্ভব নয়। রাজ্যের মহিলারা প্রশিক্ষণ লাভ করে উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগতমান উন্নত করে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয়তা লাভ করছে। ৫ ফেব্রুয়ারি সিপাহীজলা জেলার অন্তর্গত বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ৩ দিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং অনুপ্রেরণায় এখন ত্রিপুরার বহু মহিলাদের হাতে বানানো পুতুল থেকে শুরু করে বিভিন্ন দেশীয় পণ্য সামগ্রী দেশ বিদেশে বিক্রি হচ্ছে। এছাড়াও তিনি বলেন, রাজ্যের অগ্রগতিতে মহিলাদের আত্মনির্ভরতার ব্যাপক গুরুত্ব রয়েছে। আত্মনির্ভর মহিলারা শুধুমাত্র নিজেকে নয় পরিবার, সমাজ এবং রাজ্যের আর্থসামাজিক বিকাশে সহযোগিতা করতে পারেন। এছাড়াও তিনি বলেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেটে মহিলা স্বশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে সাক্ষরতায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা এখন অনেক উন্নতি করেছে। এরফলে বহির্রাজ্যের বিনিয়োগকারীরাও রাজ্যে বিনিয়োগ করতে আসছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপরিকল্পিত নেতৃত্ব ও ভাবনায় অপারেশন সিন্দুরে দেশীয় অস্ত্রের প্রয়োগে ভারতের সাফল্য এসেছে। এছাড়াও তিনি বলেন, বিকশিত ভারত ২০৪৭-এর অঙ্গ হিসেবে রাজ্যও দ্রুত বিকশিত ত্রিপুরার রূপ নিচ্ছে।

প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। বাল্যবিবাহ রোধে শুধুমাত্র প্রশাসন নয় সমাজের সকল স্তরের মানুষ, অভিবাবক, জনপ্রতিনিধি সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মেলা মানে শুধুমাত্র আমোদ প্রমোদ নয়। মেলার মাধ্যমে গড়ে উঠে সাংস্কৃতিক মেলবন্ধন। তিনি বলেন, রাজ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে জেলার তিনটি ব্লকের (জম্পুইজলা, চড়িলাম এবং নলছড়) অন্তর্গত মোট ৮টি ভিলেজ কমিটি এবং গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত (শেষ ৬ মাস) গ্রাম এবং ভিলেজ কমিটি হিসেবে পুরস্কৃত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব টি.টি.এ.এ.ডি.সি.-র এম.ডি.সি. পদ্মলোচন ত্রিপুরা, পুলিশ সুপার বিজয় দেববর্মা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত সহ জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও ব্লকের বিডিওগণ। জেলাভিত্তিক সরস মেলায় স্বসহায়ক দল, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং বিভিন্ন দপ্তরের মোট ৮৫টি স্টল খোলা হয়েছে। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলায় রাজ্য ও বহির্রাজ্য এবং স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.