রাতের ভয়
শুভাশীষ দেবনাথ, সপ্তম শ্রেণি
October 9, 2026
এক সময়ে দুই বন্ধু ছিল রামু এবং বিশাল। তারা এক দিন একটা জন্মদিনের নিমন্ত্রন খেয়ে বাড়ি যাচ্ছিল, তখন শহরের রাস্তায় খুব যাম ছিল তখন তারা বাইক দিয়ে বাড়িতে যাচ্ছিল, এবং বাইক চালাচ্চিল রামু। রামু বিশালকে বলল 'চলভাই আমরা শহরের পিছনের রাস্তাটা দিয়ে যাই' তখন বিশাল বলল' নানা ওই রাস্তা দিসে যাসনা সেই রাস্তা খুব ভয়ঙ্কর ,সেই রাস্তা দিয়ে নাকি যারা যায় তারা আর ফিরে আসেনা'। রামু বলল' ধুর! তুই কী উল্টো পাল্টো কথা বলছিস এসব মিথ্যা'। একথা বলে রামু বিশালকে নিয়ে বাইক দিয়ে শহরের পেছনের রাস্তা দিয়ে যাওয়া শুরু করল। প্রথমে তারা কুকুরের ডাকের আওয়াজ শুনতে পেল।তখন বিশাল বলল 'চল ভাই চল আমার খুব ভয় করছে' তখন রামু বলল এই বেটা তুই কি বাচ্চা যে কুকুরের ডাকে ভয় পাচ্ছিস, একদম চুপ থাক, সে কথাগুলি বলতে বলতে তারা খুব ঘন জঙ্গলের ভেতরে এসে পড়ল। রাস্তাটা খুব অন্ধকার ছিল। তখন তারা আবার একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল।তা শুনে বিশাল রামুকে বলল 'তুই কিছু শুনতে পেলি রামু বলল তুই কী বলছিস পাগল বললামনা চুপ করে থাকতে। এর পরই তারা এই কান্নার শব্দ আবার শুনতে পেল ।তা শুনে বিশাল চলতি বাইক থেকে ঝাপ দিয়ে নেমে পালিয়ে গেল। তা দেখে রামু বলল 'যা ভাগ! পাগল' বলে আবার যাওয়া শুরু করল,তখন সে দেখতে পেল এক মেয়ে সাদা কাপড় পড়ে বসে কান্না করছিল। তখন সে মেখেকে রামু ডাক দেওয়ার জন্য তাকে ছুঁতে গেল। তখন সে ওড়ে এক বট গাছের সঙ্গে বাড়ি খেয়ে পড়ল ।তখন রামু বলল 'এই তুই কে। তোর সাহস কতবড় তুই আমাকে ফেলে দিয়েছিস তুই কে!' তখন সে মেয়ে মোটা গলায় বলল 'হ্যা! হ্যা! হ্যা! তুই জানিস না আমি কে আমি এই জঙ্গলের রানী' এই বলতে বলতে তার শরীরের আকৃতি বড় হয়ে গেল এবং বলল তোকে কে অনুমতি দিয়েছে এই জঙ্ঙ্খলে আসার জন্য তা বলে রামুকে ছুঁড়ে ফেলে দিল এবং সে পেত্নী তাকে অনেক বার ফালানোর পর যখন দেখছে সে মরছে না সে তাকে ছিড়ে ফেলেদিল এবং রামুর সেই স্থানেই মৃত্যু হল। এর পর তার বন্ধু বিশাল আবার আসে মনের ভয় দূর করে এল। বিশাল কিছু কিছু ভূত ভাগানোর এবং ভূতকে মারার তান মন্ত্র জানত। সে যা জানত তা বলা শুরু করল। মন্ত্র পড়ে সে পেত্নীকে মেরে ফেলল। তার পর সেই শহরের পেছনের রাস্তা দিয়ে কেউ যায়না এবং সেই রাস্তাকে বন্ধ করে দেওয়া হল। (ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির)
(The editor of tripurainfo.com warmly invites students and aspiring writers to share their thoughts, ideas, and creativity through articles. Understanding that every great writer starts somewhere, tripurainfo.com is committed to providing a platform where young minds can express themselves without fear of judgment.
This initiative is not about perfection but about encouragement, growth, and giving voice to new perspectives. We believe that by supporting young talents today, we are shaping the storytellers, journalists, and thought leaders of tomorrow.
So, if you have a story to tell or an idea to share, don’t hesitate—send in your articles. Let your words inspire others, and let tripurainfo.com be the stage where your voice is heard!)
আরও পড়ুন...