নদীর শব্দ
বিশাল সাহা, দশম শ্রেণি
September 28, 2026
বর্ষার ছুটিতে আমি, অয়ন আর রুদ্র ঠিক করলাম নদীর ধারে একটু ঘুরতে যাব। বিকেলটা বেশ মজায় কাটছিল। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে, আমরা বুঝতেই পারিনি।
হঠাৎ রুদ্র চুপ করে বলল, “তোরা কিছু শুনছিস?”
আমরা কান পাতলাম। নদীর জলের শব্দের মধ্যে যেন কেউ খুব আস্তে কথা বলছে।
অয়ন হেসে বলল, “তোর কল্পনা।”
কিন্তু কয়েক সেকেন্ড পর আমরাও শুনলাম—কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে।
তিনজনেই চুপ হয়ে গেলাম।
শব্দটার দিকে এগিয়ে গিয়ে একটা পুরোনো নৌকা দেখতে পেলাম। নৌকার ভিতরে ছিল মরচে ধরা একটা টিনের বাক্স। বাক্স খুলে পেলাম একটা পুরোনো ছবি, একটা চিঠি আর কাঠের বাঁশি।
চিঠিতে লেখা—
“যদি এটা কেউ খুঁজে পায়, জেনে রেখো, আমি আর বাড়ি ফিরতে পারিনি।”
হঠাৎ বাঁশিটা নিজে থেকেই একটু নড়ে উঠল।
রুদ্র ফিসফিস করে বলল, “এটা আমরা এখান থেকে নিয়ে যাব না।”
ঠিক তখন নদীর দিক থেকে একটা কণ্ঠস্বর এল—
“বাঁশিটা... বাজিও না...”
আমরা দৌড়ে নৌকা থেকে সরে এলাম।
কিছুদূর গিয়ে অয়ন পিছনে তাকিয়ে থেমে গেল।
“তোরা দেখছিস?”
নদীর মাঝখানে সেই পুরোনো নৌকাটা ধীরে ধীরে ভেসে যাচ্ছে।
(ভবনস্ ত্রিপুরা বিদ্যা মন্দির )
(The editor of tripurainfo.com warmly invites students and aspiring writers to share their thoughts, ideas, and creativity through articles. Understanding that every great writer starts somewhere, tripurainfo.com is committed to providing a platform where young minds can express themselves without fear of judgment.
This initiative is not about perfection but about encouragement, growth, and giving voice to new perspectives. We believe that by supporting young talents today, we are shaping the storytellers, journalists, and thought leaders of tomorrow.
So, if you have a story to tell or an idea to share, don’t hesitate—send in your articles. Let your words inspire others, and let tripurainfo.com be the stage where your voice is heard!)
আরও পড়ুন...