জাতীয় সিভিল সার্ভিস দিবস: জাতি গঠন ও সুশাসনে সিভিল সার্ভেন্টদের অবদান

ড. সুমন আলি

April 21, 2026

“রাষ্ট্র চলে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, কিন্তু রাষ্ট্র টিকে থাকে সিভিল সার্ভেন্টদের দক্ষতায়।” সুশাসন শুধু একটি আদর্শ নয়, এটি একটি কার্যকর বাস্তবতা—যা নির্ভর করে দক্ষ, সৎ এবং জনমুখী প্রশাসনের উপর।এই প্রেক্ষাপটে সিভিল সার্ভেন্টরাই রাষ্ট্র পরিচালনার নেপথ্যের মূল চালিকা শক্তি।ত্রিপুরায় একাধিক দক্ষ সিভিল সার্ভেন্ট আধিকারিক কার্যকর নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করে তুলছেন।তারাকেবল নীতি বাস্তবায়নকারী নন, বরং উদ্ভাবনী চিন্তা, কার্যকর সমন্বয় এবং মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নকে স্থায়ী ও অর্থবহ করে তোলেন।তাই ২১ এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস উপলক্ষে জাতি গঠন ও সুশাসনে সিভিল সার্ভেন্টদের ভূমিকা পুনর্বিবেচনা করা বিশেষভাবে প্রাসঙ্গিক।একটি উন্নত ভারত (Vikshit Bharat) গড়ার স্বপ্ন তখনই বাস্তব হবে, যখন সুশাসনের এই নীরব স্থপতিরা তাদের কাজ করার স্বাধীনতা ও সম্মান দুটোই পাবেন।

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা শুধু নির্বাচিত প্রতিনিধিদের উপর নির্ভর করে না; বরং সেই রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো কতটা দক্ষ, নিরপেক্ষ ও জনমুখী—তার উপরও সমানভাবে নির্ভরশীল। এই প্রেক্ষাপটে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র রাষ্ট্রের “স্থায়ী সরকার” হিসেবে কাজ করে, যা নীতি নির্ধারণের ধারাবাহিকতা বজায় রাখে এবং জনসেবাকে বাস্তব রূপদেয়। প্রতি বছর ২১এপ্রিল ‘জাতীয় সিভিল সার্ভিস দিবস’ উদযাপনের মাধ্যমে ভারতের প্রশাসনিক ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ স্তম্ভকে সম্মান জানানো হয়। এই দিবসটি শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি প্রশাসনের আত্ম সমালোচনা, দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারের দিনও বটে।

বর্তমান সময়ে “সুশাসন” বা good governance একটি বহুলআলোচিত ধারণা, যা স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, দক্ষতা এবং ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সিভিল সার্ভেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারের নীতি বাস্তবায়ন করেন, জনসাধারণের সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন।

সিভিল সার্ভিস বলতে সাধারণত সেই প্রশাসনিক কর্মীদের বোঝায় যারা সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। ভারতে সিভিল সার্ভিসের সূচনা ঔপনিবেশিক আমলে, বিশেষত ব্রিটিশদের প্রতিষ্ঠিত Indian Civil Service (ICS)-এর মাধ্যমে।এই প্রশাসনিক কাঠামো মূলত ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য গড়ে উঠলেও এর দক্ষতা ও সংগঠিত রূপ পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রশাসনিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

ভারত সরকার প্রতি বছর ২১ এপ্রিল ‘সিভিল সার্ভিসেস ডে’ উদযাপন করে, যা সিভিল সার্ভেন্টদের নাগরিক সেবা ও উৎকর্ষতার প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি স্মরণ করে ১৯৪৭ সালের ২১ এপ্রিল, যখন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলদিল্লির মেটকাফ হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন এবং তাঁদের ‘Steel Frame of India’ বলে অভিহিত করেন। তিনি স্বাধীন ভারতের আমলাতন্ত্রের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেন— একজন সিভিল সার্ভেন্ট যিনি জাতির সেবাকে সর্বোচ্চ কর্তব্য হিসেবে বিবেচনা করেন; যিনি গণতান্ত্রিকভাবে প্রশাসন পরিচালনা করেন; যিনি সততা, শৃঙ্খলা ও নিষ্ঠায় পরিপূর্ণ; যিনি দেশের লক্ষ্য পূরণে দিনরাত কাজ করেন।

২০০৬ সালে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রথমবার এই দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এদিন ‘Prime Minister’s Awards for Excellence in Public Administration’ প্রদান করা হয়, যেখানে বিভিন্ন জেলা ও প্রশাসনিক ইউনিটের উদ্ভাবনী উদ্যোগ ও অগ্রাধিকারমূলক কর্মসূচির সফল বাস্তবায়নকে স্বীকৃতি দেওয়া হয়। এই অনুষ্ঠান সারা দেশের প্রশাসনিক কর্মকর্তাদের একত্রিত করে, যাতে তারা পরস্পরের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন থেকে শিক্ষা নিতে পারেন।

স্বাধীনতার পর ভারত একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সিভিল সার্ভিসের চরিত্রও বদলে যায়। সর্দার প্যাটেল যে আদর্শ তুলে ধরেছিলেন—জাতির সেবাকে সর্বোচ্চ কর্তব্য হিসেবে গ্রহণ, গণতান্ত্রিক প্রশাসন পরিচালনা, সততা ও শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করা—সেই মূল্যবোধ আজও সিভিল সার্ভিসের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। আজযখনআমরা ‘Viksit Bharat’ গঠনেরলক্ষ্যেএগিয়েচলেছি, তখন সর্দার প্যাটেলের এই আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ভারতের সংবিধানে সিভিল সার্ভিসকে একটি নিরপেক্ষ ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা রূপে গড়ে তোলার লক্ষ্যে নানা বিধান রাখা হয়েছে। কেন্দ্র ও রাজ্যস্তরে বিভিন্ন সেবা— যেমন IAS, IPS, IFS—দেশের প্রশাসনিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই সিভিল সার্ভেন্টরা রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের নীতি বাস্তবায়ন নিশ্চিত করেন, যা সুশাসনের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে সংবিধানের Part XIV (Articles 308–323)-এ কেন্দ্র ও রাজ্যের সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে।

• Article 309: কেন্দ্র ও রাজ্যের সিভিল সার্ভিস নিয়োগ ও শর্তাবলী নির্ধারণ

• Article 310: “Doctrine of Pleasure”—রাষ্ট্রপতির ইচ্ছানুসারে চাকরি

• Article 311: সরকারি কর্মচারীদের সুরক্ষা

• UPSC ও SPSC (Articles 315–323): নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করা।

এই সাংবিধানিক কাঠামো সিভিল সার্ভিসকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দক্ষ প্রশাসন গড়ে তুলতে সহায়তা করে, যা সুশাসনের জন্য অপরিহার্য।

সুশাসন বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের কার্যক্রম স্বচ্ছ, জবাবদিহিমূলক, কার্যকর এবং নাগরিক বান্ধব হয়। বিশ্বব্যাংক, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সুশাসনের কয়েকটি মূল উপাদান চিহ্নিত করেছে—

• স্বচ্ছতা (Transparency)

• জবাবদিহিতা (Accountability)

• অংশগ্রহণ (Participation)

• আইনের শাসন (Rule of Law)

• কার্যকারিতা ও দক্ষতা (Efficiency & Effectiveness)

• সমতা ও অন্তর্ভুক্তি (Equity & Inclusiveness)

এই উপাদানগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সিভিল সার্ভেন্টদের ভূমিকা কেন্দ্রীয়। তারা শুধু নীতির বাস্তবায়নকারী নন, বরং প্রশাসনিক সংস্কারের চালিকাশক্তি হিসেবেও কাজ করেন।

সিভিল সার্ভিসকে জাতিগঠনের স্থাপত্যের শীর্ষ মহিমা এবং জাতীয় প্রশাসনিক ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।একটি বৃহৎ ও বৈচিত্র্যময় দেশে সিভিল সার্ভেন্টরাই সরকারের নীতি ও কর্মসূচিকে বাস্তবে রূপ দিয়ে প্রশাসনের কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তারা আইন-শৃঙ্খলারক্ষা, জনসেবাপ্রদান এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও স্থিতিশীলতা ও নিশ্চিততা প্রতিষ্ঠা করেন।

সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা বহুমাত্রিক। সরকারের নীতি নির্ধারণ যতই উন্নত হোক না কেন, তার কার্যকর বাস্তবায়ন সিভিল সার্ভেন্টদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের মতো ক্ষেত্রে তারা মাঠ পর্যায়ে কাজ করে নীতির সফলতা নিশ্চিত করেন। একইসঙ্গে RTI, ই-গভর্নেন্সও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকরেন।

আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রশাসনের প্রতি জন আস্থা দৃঢ় করে।তারা জনসেবামুখী প্রশাসন গড়ে তুলতে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরাসরি জনগণের সাথে যুক্ত থেকে কাজ করেন। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্প প্রয়োগ, সম্পদ ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা পূরণের মাধ্যমে অন্তর্ভুক্তি মূলক উন্নয়ন নিশ্চিত করেন।

দুর্যোগ ও সংকটের সময়— যেমন কোভিড-১৯ মহামারি—সিভিল সার্ভেন্টরা প্রথম সারির যোদ্ধা হিসেবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। একইসঙ্গে তারা জনগণ ও সরকারের মধ্যে একটি কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করেন, যার ফলে কল্যাণমূলক প্রকল্প প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়।

প্রযুক্তি নির্ভর প্রশাসন, যেমন ডিজিটাল ইন্ডিয়া ও অনলাইন পরিষেবার বিস্তার, প্রশাসনকে আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করেছে—যার পেছনে ও সিভিল সার্ভেন্টদের সক্রিয় ভূমিকা রয়েছে। নিরপেক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার মতো মূল্যবোধ তাদের কাজকে শক্তিশালী করে এবং সুশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে।

এই ধারাবাহিকতায় ত্রিপুরায় একাধিক দক্ষ আধিকারিক কার্যকর নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করে তুলছেন। মুখ্যসচিব Jitendra Kumar Sinha এবং জ্যেষ্ঠ আধিকারিক Ashutosh Jindal তাঁদের অভিজ্ঞতা দিয়ে নীতিনির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তৃণমূল স্তরে Saju Vaheed A, Tarit Kanti Chakma এবং Vishal Kumar-এর মতো IAS আধিকারিকরা জেলা প্রশাসন, সুশাসন ও উন্নয়নমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। এর পাশাপাশি, রাজ্যের প্রশাসনিকসচিবসহ বিভিন্ন Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS), Indian Forest Service (IFS) ও State Civil Services (TCS/TPS/TFS) আধিকারিকরা সমন্বিত ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে প্রশাসনকে আরও শক্তিশালী করে তুলছেন। এসব উদাহরণ সুশাসনের বাস্তব রূপ এবং দায়বদ্ধ ও ফলপ্রসূ নেতৃত্বের গুরুত্বকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে।

ত্রিপুরার সাম্প্রতিক প্রশাসনিক সাফল্যগুলো স্পষ্টভাবে দেখায় যে তৃণমূল স্তরে সিভিল সার্ভেন্টরা কীভাবে নীতিকে বাস্তব উন্নয়নে রূপান্তরিত করেন। ২০২৫ সালের Prime Minister’s Award for Excellence–এ Tripura-এর গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লকের স্বীকৃতি—যেখানে জেলা শাসক Tarit Kanti Chakma (IAS) ও Saju Vaheed A. (IAS)-এর নেতৃত্বে উৎকৃষ্ট জনপরিষেবা প্রদান সম্ভব হয়েছে—যাদক্ষ প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একইভাবে, PM JANMAN Award 2025–এ উত্তর ত্রিপুরা জেলা এবং জেলা শাসক Chandni Chandran (IAS)-এর সম্মাননা অন্তর্ভুক্তিমূলক ও জনমুখী প্রশাসনের গুরুত্বকে তুলে ধরে। ২০২৫ সালে Lal Bahadur Shastri National Academy of Administration-এ ১২৭তম ইন্ডাকশন ট্রেনিং প্রোগ্রামে প্রথম স্থান অর্জন করে Aditi Majumder রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন।

অপরদিকে, সিপাহিজলা জেলার National Water Award 2024 প্রাপ্তি—যেখানে জেলা শাসক Dr. Siddharth Shiv Jaiswal (IAS)-এর নেতৃত্বে টেকসই জল ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং জনসম্পৃক্ত উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে—তা প্রমাণ করে যে সিভিল সার্ভেন্টরা কেবল নীতি বাস্তবায়নকারী নন, বরং উদ্ভাবনী চিন্তা, কার্যকর সমন্বয় এবং মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নকে স্থায়ী ও অর্থবহ করে তোলেন। অতএব, সিভিল সার্ভেন্টরা শুধু প্রশাসনের অংশ নন; তারা জাতির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

ত্রিপুরার সুশাসনের এই সাফল্যের পেছনে রয়েছেন অসংখ্য ‘নামহীন’ সিভিল সার্ভেন্ট, যাদের কাজ প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। ত্রিপুরার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কর্মরত ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO), সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM), পঞ্চায়েত কর্মী, পুলিশ আধিকারিক এবং ফিল্ড-লেভেলের কর্মচারীরা নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশাসনের প্রকৃত মুখ তুলে ধরছেন। দুর্যোগ মোকাবিলা, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা নিশ্চিত করা কিংবা সরকারি প্রকল্প বাস্তবায়ন—প্রতিটি ক্ষেত্রেই তাদের নিষ্ঠা ও দায়বদ্ধতা সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। প্রচারের আলোয় না এলেও, এই অদৃশ্য নায়করাই তৃণমূল স্তরে রাষ্ট্রের উপস্থিতিকে কার্যকর ও অর্থবহ করে তুলছেন, এবং প্রকৃত অর্থে সুশাসনের ভিত্তি নির্মাণ করছেন। এই কর্মকর্তাদের কাজের ফলেই রাষ্ট্র সাধারণ মানুষের কাছে দৃশ্যমান ও অনুভবযোগ্য হয়ে ওঠে।

সিভিল সার্ভিস সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলেও বাস্তবে তাদের কাজের পথে নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিদ্যমান। এই সমস্যাগুলোকে বিশ্লেষণ না করলে কার্যকর সংস্কার সম্ভব নয়।

প্রথমত, রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। যখন সিদ্ধান্ত গ্রহণে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব পড়ে, তখন নীতির সঠিক কার্যকর রূপদান বাধাগ্রস্ত হয় এবং জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ প্রাধান্য পায়। এর সঙ্গে যুক্ত হয় দুর্নীতি ও বিভিন্ন ধরনের চাপ, যা প্রশাসনিক সততা ও জবাবদিহিতাকে দুর্বল করে। ফলস্বরূপ, সাধারণ মানুষের আস্থা কমে যায়।

দ্বিতীয়ত, লালফিতার দৌরাত্ম্য বা অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা প্রশাসনের গতি শ্লথ করে। অপ্রয়োজনীয় নিয়ম ও প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটায় এবং নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর পাশাপাশি সম্পদের সীমাবদ্ধতা—যেমন জনবল, অর্থ ও অবকাঠামোর অভাব—অনেক সময় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়ায়।

তৃতীয়ত, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তিগত দক্ষতার অভাব একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। আধুনিক প্রশাসনে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হলেও অনেক ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যায় না।

এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য কার্যকর প্রশাসনিক সংস্কার অত্যন্ত জরুরি। সর্বপ্রথম, মেধাভিত্তিক নিয়োগ ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি হয়। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে—যার জন্য তথ্যপ্রযুক্তি ও আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা দরকার।

প্রযুক্তির যুগে প্রশাসনকে কার্যকর করতে ডিজিটাল গভর্নেন্স ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। এতে সেবা দ্রুত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হলে সিভিল সার্ভেন্টদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা দিতে হবে, যাতে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন।

সবশেষে, প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত নাগরিকমুখী পরিষেবা নিশ্চিত করা। অর্থাৎ, নীতি ও কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রাখতে হবে সাধারণ মানুষকে—তাদের প্রয়োজন, প্রত্যাশা ও অধিকারকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক কাঠামোকে গড়ে তুলতে হবে। সুতরাং, চ্যালেঞ্জ ও সংস্কার—এই দুই দিক পরস্পর সম্পর্কযুক্ত। সঠিকভাবে সমস্যা চিহ্নিত করে উপযুক্ত সংস্কার বাস্তবায়ন করতে পারলে সিভিল সার্ভিস আরও দক্ষ, স্বচ্ছ ও জনমুখী হয়ে উঠবে, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

ভারতের সুপ্রিম কোর্ট একাধিক রায়ে সিভিল সার্ভিসের নিরপেক্ষতা ও স্বাধীনতার উপর জোর দিয়েছে। বিশেষত T.S.R. Subramanian vs Union of India (2013) মামলায় সুপ্রিম কোর্ট প্রশাসনিক নিরপেক্ষতা ও fixed tenure-এর গুরুত্ব তুলে ধরে। আদালত স্পষ্ট করে যে প্রশাসনিক নিরপেক্ষতা সুশাসনের মূল ভিত্তি।

গত এক দশকে ভারত উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ ভারত শুধু প্রবৃদ্ধির জন্য নয়, বরং সুশাসন, স্বচ্ছতা ও উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপনের জন্যও পরিচিত। ভারতের G20 প্রেসিডেন্সি এই অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রশাসনিক দক্ষতা, কূটনৈতিক নেতৃত্ব এবং সমন্বয় ক্ষমতা বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই সাফল্যের পেছনে সিভিল সার্ভেন্টদের নিরলস পরিশ্রম ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সর্বোপরি, জাতীয় সিভিল সার্ভিস দিবস আমাদের মনে করিয়ে দেয় যে জাতি গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় সিভিল সার্ভেন্টদের ভূমিকা অপরিসীম। তারা রাষ্ট্রের নীতিকে বাস্তবে রূপ দেন, জনগণের কল্যাণ নিশ্চিত করেন এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা বজায় রাখেন। অতএব, একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হলে সিভিল সার্ভেন্টদের সক্ষমতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা অপরিহার্য। এই দিবস শুধু তাদের সম্মান জানানোর দিন নয়; এটি একটি উন্নত ও সুশাসিত ভারতের স্বপ্ন পূরণের অঙ্গীকারের দিনও বটে। একটি উন্নত ভারত (Vikshit Bharat) গড়ার স্বপ্ন তখনই বাস্তব হবে, যখন সুশাসনের এই নীরব স্থপতিরা তাদের কাজ করার স্বাধীনতা ও সম্মান দুটোই পাবেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.