একটুখানি ভরসা
শ্রেষ্ঠা দত্ত বনিক
February 5, 2026
"নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে"। পৃথিবীতে অনেক মানুষ আসে আর যায়, কিন্তু ভরসা কার উপর? দিনের শেষে একা বসে ভরসা রাখি নিজের উপর। হয়তো এই ভরসা নিয়েই প্রতিদিন বেঁচে থাকি। যদিও অনেক-এর উপরই ভরসা করেছিলাম, কিন্তু প্রত্যেক বারই নিরাশ হই। তাই এখন যেন কারো উপর ভরসা করা নিজের কাছে দায় বলে মনে হয়। আসলে অনেক বার সেই আশা ভেঙেছে তো, তাই হয়তো। যাইহোক আজ আর সেই অভিমান মনে করে কষ্ট পাই না, কারন আমি জানি যে আমি হয়তো সেই ভরসার যোগ্য নয়। আর তাই প্রত্যেক বারই এই কথা ভেবে এক পা পিছিয়ে আসি। আজ মন একেবারে শতছিন্ন, কারন আজ আমার আর সেই দাবি নেই, যে কেন আমি ভরসাহীন? আজ আমি জানতে পেরেছি যে আমি কখনোই কারো প্রয়োজনীয়তা হয়ে উঠতে পারিনি, সর্বদাই সকলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আজ সব ভুলে শুধু নিজের দিকে তাকিয়ে বলি "প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে, ভরসা রাখো"। এই ভেবে আজও এগিয়ে যাচ্ছি। আশা রাখি সামনে এক নতুন নিজেকে খুঁজে পাব। এক অচেনা অজানা আমি, যে বদলে দেবে সবার আশা। বাঁচবে শুধু নিজের ইচ্ছা নিয়ে, ভাববে শুধু নিজের কথা। গড়বে নিজের এক অসীম জগৎ। পরোয়া করবে না কারোর, ভেঙে দেবে সকল বাধা। প্রতিটি মুহূর্তে আজ নিজেকে তৈরি করি আগামী দিনের লড়াঈ-এর জন্য। তাও মনে রাখি এই টুকু আশা, হয়তো পাবো "একটুখানি ভরসা"
নবম শ্রেণি, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির
(The editor of tripurainfo.com warmly invites students and aspiring writers to share their thoughts, ideas, and creativity through articles. Understanding that every great writer starts somewhere, tripurainfo.com is committed to providing a platform where young minds can express themselves without fear of judgment.
This initiative is not about perfection but about encouragement, growth, and giving voice to new perspectives. We believe that by supporting young talents today, we are shaping the storytellers, journalists, and thought leaders of tomorrow.
So, if you have a story to tell or an idea to share, don’t hesitate—send in your articles. Let your words inspire others, and let tripurainfo.com be the stage where your voice is heard!)
আরও পড়ুন...