রাজস্থান পুরভোটঃ বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কংগ্রেস
সমর চক্রবর্তী
September 17, 2026
মহারাষ্ট্র ছাড়াও আজকাল গোটা ভারতেই গনেশ পুজোর প্রচলন যথেষ্ট বেড়েছে।১৪ ই সেপ্টেম্বর ছিল গনেশ চতুর্থী উৎসবের সূচনা লগ্ন।প্রত্যেকেই পুজোর আমেজে ছিল ব্যস্ত। কিন্তু ঐ উৎসব আবহের মাঝে অনেকটা নীরবেই ভারতীয় রাজনীতির অঙ্গণে ঘটে গেছে বিরোধীদের একটি আশাব্যাঞ্জক ঘটনা।
আর ছ'মাস পরেই ভারতের বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের মাঝে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ রাজ্য- উত্তরপ্রদেশ ও পাঞ্জাব বিধানসভার ভোট।আর এই ভোটের ঠিক আগে এই ১৪ সেপ্টেম্বর বিজেপি শাসিত রাজস্থান রাজ্যে সাম্প্রতিক যে নগর ভোট হয়েছিল তার ভোট ফলাফল বেরোল ঐ উৎসব আবহের ১৪ সেপ্টেম্বর দিনটিতে।
পুরসভা,পুরপরিষদ ও পুর নিগম ভোটের ফলাফলে সামগ্রিকভাবে ক্ষমতাসীন বিজেপি দল এগিয়ে থাকলেও বিরোধী কংগ্রেস কিন্তু বেশ কিছু জায়গায় রীতিমতো চমকপ্রদ ফল করেছে।কংগ্রেসের বড় চমক ছিল বিজেপির শক্ত
ঘাঁটিগুলোতে আঘাত হানা।বিজেপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার শক্ত গড় হিসেবে পরিচিত- ঝালাওয়ার পুর পরিষদে কংগ্রেস ২৯ টি ওয়ার্ড দখল করে বিশাল জয় পায়।বিজেপি দখল করে ১৩ টি ওয়ার্ড।এছাড়া বিকানের মিউনিসিপ্যাল কর্পোরেশনেও কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নেয়।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল- পুর নিগম,পুরপরিষদ এবং পৌরসভা এই তিনটি স্তরের মোট ৩০৯ টি নগর সংস্হার ভোটে আসন বা ওয়ার্ড দখলের ক্ষেত্রে বিজেপি কংগ্রেসের থেকে এগিয়ে থাকলেও ভোট শতাংশের নীরিখে বিজেপির সাথে কংগ্রেসের ভোট ফারাক মাত্র ০,৯৪% শতাংশ। অর্থাৎ ১ শতাংশেরও কম। অর্থাৎ কংগ্রেস দল কিন্তু বিজেপিকে জোর টক্করে ফেলে দিয়েছে।
রাজস্হান রাজ্যের পুরভোটের মূল কাঠামো হল-রাজ্যে ১০ টি পুর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন।৫১টি পৌর পরিষদ। এবং ২৪৮টি পৌরসভার মোট ৩০৯ টি নগর সংস্হা রয়েছে।
আর এতে মোট আসন বা ওয়ার্ড রয়েছে- ১০,২৪৪ টি ওয়ার্ড।এবারকার ভোটে এতে বিজেপি দল পেয়েছে-৪,১৭৯ টি ওয়ার্ড।
কংগ্রেস জয়লাভ করেছে
৩,৬১৩ টি ওয়ার্ডে।নির্দলরা পেয়েছে ২,২৭৩ টি ওয়ার্ড।বাকী আসন পায় আপ, সিপিএম, বিএসপি ও আর এলপি দল।
১০ টি পুর নিগমের মধ্যে বিজেপি ৪ টি, কংগ্রেস ১ টি ও বাকি ৫ টি নিগমে নির্দলীয়রাই বোর্ড দখল করতে চলেছে।কারণ ঐসব নিগমে কংগ্রেস ও বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
১০ টি পুর নিগমের মাঝে বিজেপি দল ৪ টি নিগম দখল করতে পেরেছে,সেগুলি হল-জয়পুর, উদয়পুর,কোটা ও
ভিলওয়ারা নিগম। কংগ্রেস যে নিগমটি দখল করতে পেরেছে সেটি হল- বিকানের পুর নিগম।
বাকি যে ৫ টি পুর নিগম রয়েছে সেগুলো সবকটিতেই নির্দলীয়রাই বোর্ড গঠন করবে।
কংগ্রেসের অভিযোগ-ওয়ার্ড পুনর্গঠনে (ডিলিমিটেশ)অনিয়ম না হলে কংগ্রেস আরো অন্ততঃ১৫০০ আসন( ওয়ার্ড )বেশি পেত।
রাজস্থানে এই পুর ভোটে বিজেপি দল কংগ্রেস ও অন্যান্য দলের চাইতে অধিক বোর্ড দখল করা ও বেশী আসন পাবার পরেও ভোট শতাংশে প্রমাণ করছে- কংগ্রেস শহর এলাকাতে কিন্তু বিজেপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।
উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভা ভোটের আগে কংগ্রেসের এই ফর্ম ফিরে পাওয়া যেমন কংগ্রেস দলকে বাড়তি অক্সিজেন যোগাতে সাহায্য করবে তেমনি পাঞ্জাব বিধানসভা ভোটের আগে আম আদমী পার্টির তাদের একটি পুর পরিষদ দখল করাটাও একটা বিরাট প্রাপ্তি ও উজ্জীবিত হবার সুযোগ ঘটেছে।
সামগ্রিকভাবে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব রাজ্য ভোটের আগে রাজস্থানের এই পু্র সংস্হার ভোট ফলাফলে বিরোধী ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটি ভালো সাফল্যের দিক বলা যেতে পারে।
সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় যে,ধৌলপুর ও পর্বতসার পৌরসভার ওয়ার্ডে বিজেপির অফিসিয়েল প্রার্থীরা মাত্র ১ টি করে ভোট পেয়েছে।যা নিয়ে সোস্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলেছে।
,,,,,।
(Tripurainfo)
more articles...